Subject

    বাংলা সাহিত্য

    Topic

    রবীন্দ্র পুর্ববর্তী সাহিত্য

    'আনন্দ মঠ' উপন্যাস কার লেখা ?

    ক)
    শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
    খ)
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    গ)
    বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
    ঘ)
    আনন্দ মোহন চক্রবর্তী

    Explanation

    বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪) রচিত ‘আনন্দ মঠ’ উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৮২ সালে। তার উল্লেখযোগ্য উপন্যাস হলো : দুর্গেশনন্দিনী (১৮৬৫), কপালকুণ্ডলা (১৮৬৬), মৃণালিনী (১৮৬৯), বিষবৃক্ষ (১৮৭৩), রজনী (১৮৭৭), কৃষ্ণকান্তের উইল (১৮৭৮) ও সীতারাম (১৮৮৭)। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রতিনিধিস্থানীয় উপন্যাস হলো: চৈতালী ঘূর্ণি (১৯৩১), ধাত্রীদেবতা (১৯৩৯), কালিন্দী (১৯৪০), পঞ্চপুণ্ডলী (১৯৫৬), রাধা (১৯৫৭) । শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস হলো : বিরাজ বৌ (১৯১৪) , পল্লী সমাজ (১৯১৬), বৈকুণ্ঠের উইল (১৯১৬), দেবদাস (১৯১৭) , গৃহদাহ (১৯২০) , শ্রীকান্ত [১ম -৪র্থ খণ্ড (১৯১৭-১৯১৮,১৯২৭,১৯৩৩)।

    Find Tutors

    View all Tutors