Subject
বাংলা সাহিত্য
Topic
মধ্যযুগ
আধুনিক কবিদের মধ্যে কে পদাবলি লিখেছেন ।
আধুনিক কবিদের মধ্যে কে পদাবলি লিখেছেন ।
ক)
রবীন্দ্রনাথ ঠাকুরখ)
মাইকেল মধুসূদন দত্তগ)
ঈশ্বরচন্দ্র গুপ্তঘ)
কায়কোবাদExplanation
রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, যিনি বৈষ্ণব পদাবলির ধারায় প্রভাবিত হয়ে ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’ নামে একটি বিশেষ কাব্যগ্রন্থ রচনা করেন। তিনি এই কাব্যে ভানুসিংহ ঠাকুর নামে ছদ্মনাম গ্রহণ করেন এবং ব্রজবুলি ভাষা ব্যবহার করেন, যা মূলত বৈষ্ণব পদাবলির প্রচলিত ভাষা। এই কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১২৯১ বঙ্গাব্দের আষাঢ় মাসে । এতে ২০টি পদ রয়েছে, যেগুলোর বেশিরভাগই রাধা-কৃষ্ণের প্রেমলীলাভিত্তিক , গীতিকবিতা ধাঁচে রচিত। প্রকাশের সময় পাঠকদের বোঝানোর জন্য বলা হয়েছিল, এগুলো “পুরাতন কালের খাতা হইতে সন্ধান করিয়া বাহির করিয়াছি।” এ কাব্যের উল্লেখযোগ্য কবিতা ‘মরণ’ , যার বিখ্যাত পঙ্ক্তি— “মরণ রে, তুই মম শ্যামসমান।” এই কবিতা মৃত্যুকে প্রেমিক রূপে কল্পনা করে, যা রবীন্দ্রনাথের কবিত্বশক্তির নিদর্শন।Related questions
মঙ্গলকাব্য সৃষ্টির উদ্দেশ্য কি ছিল?'তাপসমালা' কার রচিত?শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?মুরারীগুপ্তের কাব্যের প্রকৃত নাম কি?মধ্যযুগের শেষ কৰি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?কোন কবির মাধ্যমে অনুবাদ সাহিত্যের জয়যাত্রা শুরু করে?বাংলাসাহিত্যের প্রথম জীবনী সাহিত্য কোনটি?মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক-এর প্রভাব অপরিসীম?
