Subject
বিগত বছরের প্রশ্ন
Topic
বিসিএস ৪৮ তম (Special) (Medical Science)
'আজ চারদিক হতে ধনিক বণিক শোষণকারীর জাত, ও ভাই জোঁকের মতম শুষছে রক্ত, কাড়ছে খালার ভাত।' কার লেখা?
'আজ চারদিক হতে ধনিক বণিক শোষণকারীর জাত, ও ভাই জোঁকের মতম শুষছে রক্ত, কাড়ছে খালার ভাত।' কার লেখা?
ক)
রবীন্দ্রনাথ ঠাকুরখ)
কাজী নজরুল ইসলামগ)
গোলাম মোস্তফাঘ)
সত্যেন্দ্রনাথ দত্তExplanation
• প্রশ্নে উল্লেখিত উদ্ধৃতাংশটি: "আজ চারদিক হতে ধনিক বণিক শোষণকারীর জাত, ও ভাই জোঁকের মতন শুষছে রক্ত, কাড়ছে থালার ভাত।" - "কৃষাণের গান" কবিতার অংশ, যার রচয়িতা: কাজী নজরুল ইসলাম। • প্রশ্নে উল্লিখিত পঙক্তিগুলো কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা ‘কৃষাণের গান’ থেকে নেওয়া। এই কবিতাটি নজরুলের বিদ্রোহী সুর ও শোষিত-বঞ্চিত কৃষক সমাজের প্রতি সহানুভূতির প্রকাশ। কবিতাটি কৃষকদের দুর্দশা, শোষণ, এবং তাদের প্রতিরোধের আহ্বানকে তুলে ধরে, যা নজরুলের বিপ্লবী ও সমাজচেতনামূলক কাব্যশৈলীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। - বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। - তাঁকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় ১৯৭২ সালে। • তাঁর বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থঃ - অগ্নিবীণা, - মরুভাস্কর, - সঞ্চিতা, - চিত্তনামা, - দোলনচাঁপা, - সন্ধ্যা, - চক্রবাক, - চন্দ্রবিন্দু, - ছায়ানট, - বিষের বাঁশি, - সর্বহারা, - সিন্ধু হিন্দোল, - সাম্যবাদী, - ফনিমনসা ইত্যাদি।Related questions
'অন্তর্ভুক্তিমূলক' শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়?জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে?'ইউসুফ-জোলেখা'র কবি শাহ মুহম্মদ সগীরের জন্ম কোথায়?নিচের কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকান্ড নয়?Transparency শব্দের বাংলা পরিভাষা কী?মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় (সদর দপ্তর) কোথায় ছিল?'যে আলোতে কুমুদ ফোটে'- এককথায় কী হবে?বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
