Subject

    বাংলা সাহিত্য

    Topic

    পংক্তি ও উদ্ধৃতি

    আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান! না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। এ উদ্ধৃতাংশটুকু কোনকবির রচনা?

    ক)
    কাজী নজরুল ইসলাম
    খ)
    রবীন্দ্রনাথ ঠাকুর
    গ)
    সুকান্ত ভট্টাচার্য
    ঘ)
    কবি গোলাম মোস্তফা

    Explanation

    রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্ন ভঙ্গ কবিতার. -রবীন্দ্রনাথ ঠাকুর একজন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক। -১৯১৩ সালে তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। -রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে। -তাঁর পিতা মহর্ষি  দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স  দ্বারকানাথ ঠাকুর। -১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থ: - মানসী - সোনার তরী - চিত্রা - চৈতালী - কল্পনা - ক্ষণিকা - গীতাঞ্জলি - বলাকা - পূরবী - পুনশ্চ - পত্রপুট - সেঁজুতি - শেষলেখা উল্লেখযোগ্য উপন্যাস - চোখের বালি - গোরা - যোগাযোগ - চতুরঙ্গ - ঘরে-বাইরে - চার-অধ্যায় - মালঞ্চ

    Find Tutors

    View all Tutors