Subject
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (শিক্ষক নিয়োগ)
Topic
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (জুনিয়র শিক্ষক) - ০৯.০৯.২০২৩
আগরতলা ষড়যন্ত্র মামলার দাপ্তরিক নাম কী ছিল?
আগরতলা ষড়যন্ত্র মামলার দাপ্তরিক নাম কী ছিল?
ক)
আগরতলা ষড়যন্ত্রখ)
আগরতলা ও শেখ মুজিবুর রহমানগ)
রাষ্ট্রবিরোধী আগরতলাঘ)
রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্যExplanation
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় ৩ জানুয়ারি, ১৯৬৮ সালে। - আগরতলার পরিকল্পনা ফাঁস করেন পাকিস্তান ইন্টার ইন্টেলিজেন্সের সদস্য আমির হোসেন। - ১৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে এই মামলায় অভিযুক্ত করা হয়। - এই মামলায় বঙ্গবন্ধুকে প্রধান আসামী করে মোট ৩৫ জনকে আসামী করা হয়। - মামলার নাম “রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য" । তবে এটি “আগরতলা ষড়যন্ত্র” মামলা হিসেবেই বেশি পরিচিত। - ১৯৬৮ সালের ২১ এপ্রিল বিচারপতি এস.এ.রহমানের নেতৃত্বে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। - ঢাকা ক্যান্টনমেন্টে ১৯ জুন কঠোর নিরাপত্তার মধ্যে এই মামলার বিচারকার্য শুরু হয়। - আগরতলা মামলার প্রেক্ষাপটে আওয়ামী লীগ ১০ ডিসেম্বর, ১৯৬৮ ‘নির্যাতন প্রতিরোধ দিবস’ পালন করে। - এই মামলার আসামী সার্জেন্ট জহুরুল হককে ১৫ ফেব্রুয়ারি ১৯৬৯ বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়। - গণঅভ্যুত্থানের মুখে আইয়ুব খান সরকার ১৯৬৯ সালের ২২শে ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু সহ সকল রাজবন্দিদের মুক্তিদানে বাধ্য হয়। -২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় শেখ মুজিবুর রহমানসহ মামলায় অভিযুক্তদের এক গণসংবর্ধনা দেওয়া হয়। এ সংবর্ধনায় তোফায়েল আহমেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন।Related questions
কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে?আ + ও = ঔ এই নিয়মে সন্ধিবদ্ধ শব্দ কোনটি?সাধরাণ অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?বেলা ২টা ২০ মিনিটে ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত?'অমুক' কোন সর্বনাম?একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ১০% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?‘ঘোটক’ শব্দের প্রতিশব্দ কোনটি?'সু' উপসর্গযোগে গঠিত 'সুনজর' শব্দটিতে অর্থের কী ঘটেছে?
