Subject
বাংলাদেশ বিষয়াবলি
Topic
ইতিহাস ও সংস্কৃতি
আগরতলা মামলার বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয় কার নেতৃত্বে?
আগরতলা মামলার বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয় কার নেতৃত্বে?
ক)
আতাউর রহমান খানখ)
মকসুমুল হাকিমগ)
এস. এ. রহমানঘ)
মনজুর কাদেরExplanation
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় ৩ জানুয়ারি, ১৯৬৮ সালে। - আগরতলার পরিকল্পনা ফাঁস করেন পাকিস্তান ইন্টার ইন্টেলিজেন্সের সদস্য আমির হোসেন। - ১৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে এই মামলায় অভিযুক্ত করা হয়। - এই মামলায় বঙ্গবন্ধুকে প্রধান আসামী করে মোট ৩৫ জনকে আসামী করা হয়। - মামলার নাম “রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য"। তবে এটি “আগরতলা ষড়যন্ত্র” মামলা হিসেবেই বেশি পরিচিত। - ১৯৬৮ সালের ২১ এপ্রিল বিচারপতি এস.এ.রহমানের নেতৃত্বে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। - ঢাকা ক্যান্টনমেন্টে ১৯ জুন কঠোর নিরাপত্তার মধ্যে এই মামলার বিচারকার্য শুরু হয়। - এই মামলার আসামী সার্জেন্ট জহুরুল হককে ১৫ ফেব্রুয়ারি ১৯৬৯ বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়। - গণঅভ্যুত্থানের মুখে আইয়ুব খান সরকার ১৯৬৯ সালের ২২শে ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু সহ সকল রাজবন্দিদের মুক্তিদানে বাধ্য হয়। -২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় শেখ মুজিবুর রহমানসহ মামলায় অভিযুক্তদের এক গণসংবর্ধনা দেওয়া হয়। এ সংবর্ধনায় তোফায়েল আহমেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন।Related questions
কখন শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয়?কখন শেখ মজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেয়া হয়?১৯৬৯ সালের ১৮ ই ফেব্রুয়ারী হত্যা করা হয়-আগরতলা মামলায় শেখ মুজিবুর রহমানের আইনজীবী কে ছিলেন?১৯৬৯ সালের ১৮ ই ফেব্রুয়ারি হত্যা করা হয়-কখন শেখ মজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেয়া হয়?আগরতলা মামলার বিষয়ে জানা যায়-১১ দফা ঘোষণা করা হয় কত সালে?
