Subject

    ATEO

    Topic

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী উপজেলা /থানা শিক্ষা অফিসার (29-04-2016)

    আখতারুজ্জামান ইলিয়াসের লেখা গ্রন্থ কোনটি?

    ক)
    সারেং বউ
    খ)
    খেলারাম খেলে যা
    গ)
    চিলেকোঠার সেপাই
    ঘ)
    রুদ্ধস্বার মুক্তপ্রাণ

    Explanation

    - উনসত্তরের গণআন্দোলনের প্রেক্ষাপটে রচিত আখতারুজ্জামান ইলিয়াসের মহাকাব্যিক উপন্যাস ‘চিলেকোঠার সেপাই’ (১৯৮৭) । - উপন্যাসের নায়ক ওসমান দেশ বিভাগের কারণে উদ্বাস্তু হয়ে ঢাকায় এসেছে । - সে এতটাই বিচ্ছিন্ন এবং ছিন্নমূল যে চিলেকোঠায় করাই ছিল যেন তার নিয়তি । - আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭) একজন কথাসাহিত্যিক। - পূর্ণনাম আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস। - সংস্কৃতির ভাঙাসেতু আখতারুজ্জামান ইলিয়াস রচিত ২২টি প্রবন্ধের সংকলন। • তার উপন্যাস - - চিলেকোঠার সেপাই (১৯৮৭), - খােয়াবনামা (১৯৯৬) । • তার ছােটগল্প- - অন্য ঘরে অন্য স্বর (১৯৭৬), - খোয়ারি (১৯৮২), - দুধভাতে উৎপাত (১৯৮৫), - দোজখের ওম (১৯৮৯)।

    Find Tutors

    View all Tutors