Subject

    Govt.Jobs

    Topic

    ডাক অধিদপ্তর (ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস / সমমান)- ১৭.০৫.২০২৪

    'আকাশে তো আমি রাখি নাই মোর উড়ি বার ইতিহাস।' এ বাক্যে 'আকাশে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

    ক)
    কর্তৃকারকে ৭মী
    খ)
    কর্মকারকে ৭মী
    গ)
    অধিকরণ কারকে ৭মী
    ঘ)
    অপাদান কারকে ৩য়া

    Explanation

    - ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে (সময় এবং স্থানকে) অধিকরণ কারক বলে। - ক্রিয়াকে 'কোথায়/ কখন/ কী বিষয়ে' দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক। - অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। - ''আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস'' এই বাক্যে ''আকাশে'' শব্দ দ্বারা স্থানকে বুঝায় এবং এতে সপ্তমী বিভক্তি (এ) আছে। তাই এটিই অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ।

    Find Tutors

    View all Tutors