লুব্ধক (ইংরেজি নাম: Sirius) পৃথিবীর আকাশের উজ্জ্বলতম তারা। এর অপর নাম "স্বাতী নক্ষত্র"। ইংরেজিতে কখনও কখনও "আলফা ক্যানিস মেজরিস" নামে আখ্যায়িত হয়। লুব্ধক বলতে মূলত "সিরিয়াস এ" তারাটিকে বোঝায়। এর একটি প্রতিবেশী শ্বেত বামন তারা আছে যার নাম "সিরিয়াস বি"। লুব্ধকের আপাত প্রভা -১.৪৭। লুব্ধক এত উজ্জ্ব্ল দুটি কারণে- এর স্বকীয় উজ্জ্ব্লতা এবং এর অবস্থান পৃথিবীর খুবই নিকটে। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী এই তারা সৌরমণ্ডল থেকে মাত্র ৮.৬ আলোকবর্ষ দূরে এবং লুব্ধকজগৎ সৌরমণ্ডলের নিকটতম প্রতিবেশী। লুব্ধক ধীরে ধীরে সৌরমণ্ডলের নিকটবর্তী হচ্ছে; এ কারণে আগামী ৬০,০০০ বছরে এর উজ্জ্ব্লতা সামান্য বৃদ্ধি পাবে। এই সময়ের পর লুব্ধক সৌরমণ্ডল থেকে দূরে সরে যাবে কিন্তু আরো ২১০,০০০ বছর লুব্ধক পৃথিবীর আকাশে উজ্জ্ব্ল তারা হিসেবেই থাকবে। লুব্ধক জগৎ দুটি তারার সমন্বয়ে গঠিত। "সিরিউস এ" এর ভর সূর্যের ভরের প্রায় দ্বিগুণ এবং এর ঔজ্জ্বল্য সূর্যের ২৫ গুণ। কিন্তু এর ঔজ্জ্বল্য অন্যান্য তারা হতে কম যেমন "ক্যানোপাস" বা "রাইজেল"। জ্যোতির্বিজ্ঞানীদের মতে লুব্ধক জগৎ -এর জন্ম ২০০০-৩০০০ লক্ষ বছর পূর্বে। তুলোনামুলক ভারী তারাটি "সিরিউস বি" ১২০০ লক্ষ্য বছর পূর্বে শ্বেত বামন তারায় পরিণত হয়েছে।