Subject
বাংলা ভাষা
Topic
ধ্বনি
অসাবধানতাবশত পাশাপাশি থাকা দুটি ধ্বনির মধ্যে একটির জায়গায় আরেকটি উচ্চারিত হওয়াকে কি বলে?
অসাবধানতাবশত পাশাপাশি থাকা দুটি ধ্বনির মধ্যে একটির জায়গায় আরেকটি উচ্চারিত হওয়াকে কি বলে?
ক)
ধ্বনির লোপখ)
ধ্বনির রূপান্তরগ)
ধ্বনির স্থানান্তরঘ)
ধ্বনির আগমExplanation
ধ্বনি প্রধানত দুই প্রকার- ১) স্বরধ্বনি এবং ২) ব্যঞ্জনধ্বনি। উভয়প্রকার ধ্বনিরই পরিবর্তন লক্ষ্য করা যায়। আবার ধ্বনি পরিবর্তনের ধরণগুলি মূলত চার প্রকারের। যথা- ক) ধ্বনির আগম- উচ্চারণকালে নতুন একটি বা একাধিক ধ্বনির আগমন ঘটে। যেমন- স্কুল> ইস্কুল, স্ত্রী> ইস্ত্রী ইত্যাদি। খ) ধ্বনির লোপ- উচ্চারণকালে একটি বা একাধিক ধ্বনি লোপ পায়। যেমন- গামোছা> গামছা, জানালা> জানলা ইত্যাদি। গ) ধ্বনির রূপান্তর- শব্দমধ্যস্থ কোনো ধ্বনি রূপান্তরিত হয়। যেমন- গল্প> গপ্প, শরীর> শরীল ইতাদি। ঘ) ধ্বনির স্থানান্তর - দ্রুত উচ্চারণের ফলে বা অসাবধানতাবশত পাশাপাশি থাকা দুটি ধ্বনি একটির জায়গায় আরেকটি উচ্চারিত হয়। যেমন- রিকশা> রিশকা, মুকুট> মুটুক ইত্যাদি। নবম ও দশম শ্রেণির নতুন বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থে প্রায় ১৮ প্রকার ধ্বনি পরিবর্তনের কথা বলা হয়েছে।Related questions
"মোজা>মুজো" স্বরসঙ্গতির কোন প্রকারের উদাহরণ?"আলাহিদা> আলাদা" ধ্বনির কোন ধরনের পরিবর্তনের উদাহরণ?‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি?নিচের কোনটি অন্তঃস্থ ধ্বনি?ড় ও ঢ় এর ক্ষেত্রে অশুদ্ধ কোনটি?যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধক্ষরও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?নিচের কোনটি সম্মুখ স্বরধ্বনি?বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
