Subject
বাংলাদেশ বিষয়াবলি
Topic
বাংলাদেশ অর্থনীতি
অসচ্ছল প্রতিবন্ধীদের জন্য ভাতা কর্মসূচি চালু হয়েছিল কখন?
অসচ্ছল প্রতিবন্ধীদের জন্য ভাতা কর্মসূচি চালু হয়েছিল কখন?
ক)
২০০৪-০৫ অর্থবছরখ)
২০০৫-০৬ অর্থবছরগ)
২০০৬-০৭ অর্থবছরঘ)
২০০৭-০৮ অর্থবছরExplanation
- সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদ দায়-দায়িত্বের অংশ হিসেবে ২০০৫-০৬ অর্থবছরে সমাজসেবা অধিদফতর অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মসূচি চালু করে। - এই কর্মসূচির লক্ষ্য হল সাংবিধানিক ও আইনগত প্রতিশ্রুতি পূরণ, অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থ-সামাজিক উন্নয়ন, দুঃস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা, সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণপূর্বক বাছাইকৃত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মাসিক ভাতা প্রদান এবং জাতীয় কর্মপরিকল্পনায় প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টি অন্তর্ভুক্তকরণ। - ২০০১ সালে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন ২০০১ প্রণয়ন করা হয়। এ আইন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংরক্ষণে অনন্য দলিল। - বাংলাদেশ সংবিধানের ১৫, ১৭, ২০ এবং ২৯ অনুচ্ছেদে অন্যান্য নাগরিকদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের সমসুযোগ ও অধিকার প্রদান করা হয়েছে। - কর্মসূচির শুরুতে ১,০৪,১৬৬ জন প্রতিবন্ধী ব্যক্তিকে জনপ্রতি মাসিক ২০০ টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনা হয়েছিল।Related questions
সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করা হয় কবে?প্রথম সর্বজনীন পেনশন মেলার আয়োজন করা হয়েছে কোন জেলায়?১ জুলাই ২০২৪ সর্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়া নতুন স্কিমের নাম কী?সরকার সর্বজনীন পেনশন কর্মসূচিতে ৫ম স্কিম হিসেবে কোন স্কিমটি চালু করতে যাচ্ছে?সর্বজনীন পেনশন ব্যবস্থায় বর্তমানে মোট স্কিম কতটি?সর্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়া নতুন স্কিম কোনটি?বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু হয়?বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু হয়?
