Subject

    বিগত বছরের প্রশ্ন

    Topic

    বিসিএস ৪৪তম

    'অর্ধচন্দ্র' কথাটির অর্থ -

    ক)
    অমাবস্যা
    খ)
    গলাধাক্কা দেওয়া
    গ)
    কাছে টানা
    ঘ)
    কাস্তে

    Explanation

    'অর্ধচন্দ্র' - এর অর্থ গলা ধাক্কা দেয়া। অর্ধচন্দ্র (বিশেষ্য পদ) শব্দটির অর্থ - আধখানা চাঁদ, গলাধাক্কা, প্রহার। - বাগধারা ব্যাকরণের অর্থতত্ত্ব অংশে আলোচনা করা হয়। ১০তম বিসিএস থেকে ৪৩তম বিসিএস প্রিলিতে আসা সকল বাগধারাঃ - সপ্তকাণ্ড রামায়ণ অর্থ : বৃহৎ বিষয় - গড্ডলিকা প্রবাহ– এর গড্ডল অর্থ কী : ভেড়া - শরতের শিশির অর্থ : ক্ষণস্থায়ী - শিবরাত্রির সলতে অর্থ : একমাত্র সন্তান / বংশধর - ঢাকের কাঠি অর্থ : তোষামুদে/মোসাহেব/লেজুড়বৃত্তি - গাছপাথর অর্থ : হিসাব নিকাশ - রামগরুড়ের ছানা : গোমড়ামুখো লোক ( গরুড় অর্থ – পক্ষিরাজ, বিষ্ণুর বাহন) - চাঁদের হাট অর্থ : আনন্দের প্রাচুর্য , প্রিয়জনের সমাগম - ব্যাঙের সর্দি : অসম্ভব ব্যাপার - রাবণের চিতা : চির অশান্তি - ঢাকের বায়া : মূল্যহীন / অপ্রয়োজনীয় - গোঁফ খেজুরে : নিতান্ত অলস / অত্যন্ত কুঁড়ে - বক ধার্মিক : ভণ্ড সাধু - বিড়াল তপস্বী : ভণ্ড লোক

    Find Tutors

    View all Tutors