Subject

    প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

    Topic

    প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা [সুরমা] ২৪.০২.২০১২

    'অয়োময়' নাটকটির রচয়িতা কে?

    ক)
    হুমায়ুন আহমেদ
    খ)
    আবদুল্লাহ আল মামুন
    গ)
    জহির রায়হান
    ঘ)
    রশীদ হায়দার

    Explanation

    -হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮–১৯ জুলাই ২০১২)[৩][৪]  ছিলেন একজন বাংলাদেশি ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। -তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। -তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক বলে গণ্য করা হয়। -বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। -অন্য দিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ। -নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। -তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক। -তার বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে, -বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত। -তাঁর অন্যতম উপন্যাস হল ‘নন্দিত নরকে’, ‘মধ্যাহ্ন’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘মাতাল হাওয়া’ ইত্যাদি। -তাঁর নির্মিত কয়েকটি চলচ্চিত্র হল ‘দুই দুয়ারী’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘ঘেঁটুপুত্র কমলা’ ইত্যাদি।

    Find Tutors

    View all Tutors