Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    ইতিহাস ও সংস্কৃতি

    অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

    ক)
    হোসেন শহীদ সোহরাওয়ার্দী
    খ)
    এ কে ফজলুল হক
    গ)
    খাজা নাজিমউদ্দীন
    ঘ)
    আবুল হাশেম

    Explanation

    - ১৯৩৫ সালের ভারত শাসন আইন প্রবর্তনের পর ১৯৩৭ সালে অবিভক্ত বাংলায় প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। - নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ না থাকায় মুসলিম লীগ ও কৃষক প্রজা পার্টির কোয়ালিশন সরকার গঠিত হয় যার মুখ্যমন্ত্রী (অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ) নির্বাচিত হন শেরে বাংলা একে ফজলুল হক। - তিনি ১৯৩৮ সালে বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদের তদন্তে 'ক্লাউড কমিশন' গঠন বঙ্গীয় ' চাষী খাতক আইন প্রণয়ন এবং ঋণ সালিসি বোর্ড গঠন করেন। - তিনি অবৈতনিক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু করেন । - মুসলিম নারীদের শিক্ষার জন্য প্রতিষ্ঠা করেন ইডেন কলেজ । - মোহাম্মদ আলীর সাথে মতানৈক্যর ফলে তিনি ১৯৪১ সালে ড শ্যামাপ্রসাদের সাথে দ্বিতীয় মন্ত্রিসভা গঠন করেন যা শ্যামা -হোক মন্ত্রিসভা' নামে পরিচিত। - এ মন্ত্রিসভার পতন হলে খাজা নাজিমউদ্দীনের নেতৃত্বে 'মুসলিম লীগ মন্ত্রিসভা গঠন করেন। - ১৯৪৬ সালের আবুল হাসেম এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে মুসলিম লীগ জয়লাভ করে । - এ বছরই হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে মন্ত্রীসভা গঠিত হয় । - এটিই ছিল অবিভক্ত বাংলার শেখ মুখ্যমন্ত্রী দেশভাগের পর ১৯৫৪ সালের সোহরাওয়ার্দী পাকিস্তান কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেন এবং ১৯৫৬ সালে তিনি পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী নির্বাচিত হন ।

    Find Tutors

    View all Tutors