Subject
বাংলাদেশ বিষয়াবলি
Topic
সরকার ব্যবস্থা
অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক)
হোসেন শহীদ সোহরাওয়ার্দীখ)
একে ফজলুল হকগ)
বিধানচন্দ্র রায়ঘ)
খাজা নাজিম উদ্দিনExplanation
১৯৩৫ সালের ভারত শাসন আইনের অধীনে ১৯৩৭ সালে অবিভক্ত বাংলায় প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কংগ্রেস, মুসলিমলীগ ও কৃষক প্রজা পার্টি কেউই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় মুসলিমলীগ ও কৃষক প্রজা পার্টি কোয়ালিশন সরকার গঠন করে। এই সরকারে বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেরে বাংলা এ কে ফজলুল হক। তিনি (১৯৩৭-১৯৪১) এবং (১৯৪১-১৯৪৩) দুটো মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বিবিসি বাংলার জরিপে চতুর্থ স্থানে আছেন এ কে ফজলুল হক। বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের সাধারণ সম্পাদক হন তিনি ১৯১৩ সালে এবং ১৯১৬ থেকে ১৯২১ পর্যন্ত তিনি ছিলেন নিখিল ভারত মুসলিম লীগের সভাপতি। ওই একই সময়ে পাশাপাশি তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের যুগ্ম সম্পাদক এবং পরে সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। অবিভক্ত বাংলার সর্বশেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।Related questions
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় নেতৃত্বর স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন পুরষ্কার অর্জন করেন?২০১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে Medal of Distinctions পদকে ভূষিত করে কোন সংস্থা?বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী কে?মন্ত্রিসভার অভিভাবক কে?বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামীলীগ (বাকশাল) সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কে?মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭৫ পরবর্তী সময়ে কোন সালে প্রথম দেশে প্রত্যাবর্তন করেন?বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়?নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী কে?
