Subject

    পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    Topic

    বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর) - ২৩.০২.২০২৪

    অপারেশন ক্লিনহার্ট কত তারিখ শুরু হয়েছিল?

    ক)
    ১০ জুন, ২০০২
    খ)
    ১৫ জুলাই, ২০০২
    গ)
    ১৭ অক্টোবর, ২০০২
    ঘ)
    ১ নভেম্বর, ২০০২

    Explanation

    অপারেশন ক্লিনহার্ট: - তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সন্ত্রাস নির্মূলে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। - সেই প্রেক্ষাপটে, ২০০২ সালের ১৬ অক্টোবর মধ্যরাত থেকে কার্যত ১৭ অক্টোবর সারাদেশে একযোগে অভিযান শুরু করে সেনাবাহিনী। - অভিযানের শুরুতে মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়। - অভিযান শুরুর আগে পুলিশকে কিছু জানানো হয়নি। - সরকার দাবি করেছিল যে এটি সেনাবাহিনী, পুলিশ, ও বিডিআরের যৌথ অভিযান। তবে, পুরো অভিযান পরিচালনা করে মূলত সেনাবাহিনী। প্রথম দিনের অভিযান: - প্রায় ১৪০০ জনকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন বিএনপির নেতাকর্মী। - ঢাকা সিটি কর্পোরেশনের তিনজন কমিশনার এবং চট্টগ্রামের দুজন ওয়ার্ড কমিশনার আটক হন। - বিরোধী দল আওয়ামী লীগের নেতা-কর্মীরাও গ্রেফতারের তালিকায় ছিলেন। উল্লেখযোগ্য ঘটনা: - বগুড়ায় এক বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে তার সমর্থকরা রাস্তা অবরোধ করে। - সেনাবাহিনী গুলি চালালে এক রিকশাচালক নিহত হন। - গ্রেফতারকৃতদের পরিবারের অভিযোগ, অভিযান চলাকালে সেনা সদস্যরা আসবাবপত্র ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধর করেন।

    Find Tutors

    View all Tutors