Subject
বাংলা ভাষা
Topic
ধ্বনি পরিবর্তন
অন্যান্য স্বরধ্বনির প্রভাবে মধ্যবর্তী স্বরধ্বনি পরিবর্তিত হলে তাকে কি বলে?
অন্যান্য স্বরধ্বনির প্রভাবে মধ্যবর্তী স্বরধ্বনি পরিবর্তিত হলে তাকে কি বলে?
ক)
প্রগত স্বরসঙ্গতিখ)
মধ্যগত স্বরসঙ্গতিগ)
পরাগত স্বরসঙ্গতিঘ)
অন্যোন্য স্বরসঙ্গতিExplanation
- স্বরসঙ্গতি : দুটি স্বরধ্বনির মধ্যে সঙ্গতি রক্ষার্থে একটির প্রভাবে আরেকটি পরিবর্তিত হলে তাকে স্বরসঙ্গতি বলে। যেমন, ‘দেশি’ (দ+এ+শ+ই)> (‘ই’-র প্রভাবে ‘এ’ পরিবর্তিত হয়ে ‘ই’ হয়ে) ‘দিশি’। স্বরসঙ্গতি ৫ প্রকার- ক. প্রগত : আগের স্বরধ্বনি অনুযায়ী পরের স্বরধ্বনি পরিবর্তিত হলে, তাকে প্রগত স্বরসঙ্গতি বলে । যেমন, মুলা মুলো, শিকা> শিকে, তুলা> তুলো খ. পরাগত : পরের স্বরধ্বনি অনুযায়ী আগের স্বরধ্বনি পরিবর্তিত হলে, তাকে পরাগত স্বরসঙ্গতি বলে । যেমন, আখো> আখুয়া> এখো, দেশি> দিশি গ. মধ্যগত : অন্যান্য স্বরধ্বনির প্রভাবে মধ্যবর্তী স্বরধ্বনি পরিবর্তিত হলে, তাকে মধ্যগত স্বরসঙ্গতি বলে । যেমন বিলাতি> বিলিতি ঘ. অন্যোন্য : আগের ও পরের স্বরধ্বনি দুইয়ের প্রভাবে যদি দুইটি-ই পরিবর্তিত হয়ে যায়, তাকে অন্যোন্য স্বরসঙ্গতি বলে । যেমন, মোজা> মুজো ঙ. চলিত বাংলায় স্বরসঙ্গতি : গিলা> গেলা, মিলামিশা> মেলামেশা । মিঠা> মিঠে, ইচ্ছা> ইচ্ছে । মুড়া>মুড়ো, চুলা> চুলো । উড়ুনি> উড়নি, এখুনি> এখনি ।Related questions
দ্রুত উচ্চারণের সময় শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে কী বলে?দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে ?'গিলা>গেলা' কোন প্রকার স্বরসঙ্গতির উদাহরণ?ধাতু বা প্রকৃতির অন্ত্যধ্বনির আগের ধ্বনির নাম কী?শ্লোক > শোলোক- কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ?সত্য>সইত্য’ কিসের উদাহরণ?হর্ষ>হরষ --- হওয়ার ধ্বনিসূত্র?'অগুরু > অগ্রু' কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
