Subject
বাংলা ভাষা
Topic
শব্দের শ্রেনীবিভাগ
‘অঞ্চল' শব্দটি কোন শ্রেণির?
‘অঞ্চল' শব্দটি কোন শ্রেণির?
ক)
তদ্ভবখ)
তৎসমগ)
ফারসিঘ)
ইংরেজিExplanation
সংস্কৃতের শব্দভাণ্ডার থেকে সব সময়েই প্রয়ােজনীয় শব্দাবলি বাংলা ভাষায় গ্রহণ করা হয়। যে-সব সংস্কৃত শব্দ অপরিবর্তিত রূপে হুবহু বাংলায় এসেছে সে-সব শব্দকে ‘তৎসম শব্দ’ বলা হয়। - প্রাচীন-ব্যাকরণ রচয়িতারা ‘তৎ' অর্থাৎ ‘তা’ বলতে বােঝাতেন ‘সংস্কৃত’ (এখন বলি প্রাচীন ভারতীয় আর্য) ভাষাকে। আর ‘সম’ শব্দের অর্থ ‘সমান। তৎসম শব্দের অর্থ সংস্কৃতের সমান অর্থাৎ সংস্কৃত। তৎসম শব্দের উদাহরণ : চর্মকার, অঞ্চল , চন্দ্র, সূর্য, আকাশ, স্থল, হস্ত, কর্ণ, নর, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, নারী, বৃক্ষ, লতা, পদ, মস্তক, চক্ষু ইত্যাদি।Related questions
যার কোন মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?মৌলিক শব্দ কোনটি?‘উপগ্রহ’- শব্দটি কি উপায়ে গঠিত শব্দ?'উজবুক' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?নিচের কোনটি অর্ধ-তৎসম শব্দ?কোনটি সাধিত শব্দ নয়?বাংলা ভাষার কোন প্রকার শব্দ বিচার বিশ্লেষন সাপেক্ষ নয়?বাংলা ভাষার শব্দসম্ভারে বিদেশি শব্দ কত ভাগ এসেছে?
