Subject

    বাংলা ভাষা

    Topic

    বাগধারা

    'অগ্নিমান্দ্য' বাগধারাটির অর্থ কি?

    ক)
    অক্ষুধা
    খ)
    চরম আঘাত
    গ)
    ক্ষুধাবৃদ্ধি
    ঘ)
    চড়াদাম

    Explanation

    অগ্নিমান্দ্য- অক্ষুধা; অজীর্ণ রোগ; পরিপাকশক্তির অল্পতা; মন্দাগ্নি (লোকে বৃদ্ধবয়সে অগ্নিমান্দ্য রোগে ভোগে)। অগ্নি নিয়ে আরও কিছু বাগধারাঃ অগ্নিবাণ- চরম আঘাত ('কলদৈত্য আসিয়া বেচারা তাঁতের উপর অগ্নিবাণ হানিল- রবীন্দ্রনাথ ঠাকুর)। অগ্নিবৃদ্ধি- ক্ষুধাবৃদ্ধি; পরিপাকধক্তি বৃদ্ধি (পরিশ্রম করলে অগ্নিবৃদ্ধি হয়)। অগ্নিসেবন- আগুনের তাপ উপভোগ (কাঠ জ্বালিয়ে অগ্নিসেবন করছি)। অগ্নিমূর্তি- অতিশয় ক্রুদ্ধ (শিক্ষকমশাই অগ্নিমূর্তি ধারণ করেছেন।); সমার্থক বাগধারা অগ্নি-অবতার, অগ্নিশর্মা; ভস্মলোচন। অগ্নিমূল্য- অত্যন্ত আক্রা; চড়াদাম (জিনিসপত্রের অগ্নিমূল্যে মানুষ বিপর্যস্ত)। অগ্নিযুগ- স্বদেশি আন্দোলনের সময়ের সশস্ত্র বিপ্লবের যুগ (বিপ্লবী ক্ষুদিরাম অগ্নিযুগের সন্তান ছিলেন)। অগ্নিসংস্কার- মন্ত্র পড়ে শবদাহ্; মৃতদেহ সৎকার। অগ্নিসাক্ষী- আগুন ছুঁয়ে বা আগুনকে সাক্ষী রেখে শপথ (অগ্নিসাক্ষী করে বলছি আমি এ ব্যাপারে বিন্দুবিসর্গ জানি না)।

    Find Tutors

    View all Tutors