Subject
বিগত বছরের প্রশ্ন
Topic
বিসিএস ৪৮ তম (Special) (Medical Science)
অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
ক)
১৯১৭খ)
১৮৫৭গ)
১৮৪৯ঘ)
১৭৫৭Explanation
- অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব বা বলশেভিক বিপ্লব ঘটে ১৯১৭ সালে, যার মাধ্যমে রাশিয়ায় সমাজতান্ত্রিক শাসনের সূচনা হয় এবং বলশেভিকরা ক্ষমতায় আসে। রুশ বিপ্লব - ১৯১৭ সালে রাশিয়ায় দুটি গুরুত্বপূর্ণ বিপ্লব সংঘটিত হয়, যা সম্মিলিতভাবে "রুশ বিপ্লব ১৯১৭" নামে পরিচিত। - এই দুটি বিপ্লব হলো: ফেব্রুয়ারি বিপ্লব ও অক্টোবর (বলশেভিক) বিপ্লব। - এই বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় রাজতন্ত্রের অবসান ঘটে এবং সমাজতান্ত্রিক ব্যবস্থার সূচনা হয়। ফেব্রুয়ারি বিপ্লব - রুশ বিপ্লবের প্রথম ধাপ ছিল ফেব্রুয়ারি বিপ্লব। - এই বিপ্লবের ফলে জার দ্বিতীয় নিকোলাস ক্ষমতা হারান এবং তাকে বন্দি করা হয়, ফলে রাজতন্ত্রের অবসান ঘটে। - এই পর্যায়ে নেতৃত্ব দেন আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি। অক্টোবর/বলশেভিক বিপ্লব - রুশ বিপ্লবের দ্বিতীয় ধাপ ছিল অক্টোবর বিপ্লব, যা বলশেভিক বিপ্লব নামেও পরিচিত। - এই বিপ্লবের মাধ্যমে লেনিনের নেতৃত্বে রাশিয়ায় প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র গড়ে ওঠে। - বলশেভিক বিপ্লবে নেতৃত্ব দেন ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।Related questions
'অন্তর্ভুক্তিমূলক' শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়?জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে?'ইউসুফ-জোলেখা'র কবি শাহ মুহম্মদ সগীরের জন্ম কোথায়?নিচের কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকান্ড নয়?Transparency শব্দের বাংলা পরিভাষা কী?মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় (সদর দপ্তর) কোথায় ছিল?'যে আলোতে কুমুদ ফোটে'- এককথায় কী হবে?বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
